অভিনেতা সিদ্দিককে নিয়ে নির্মাতা জীবনের বিস্ফোরক মন্তব্য টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রাহমান। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৪টার পরে রাজধানী ঢাকার কাকরাইল এলাকায় তাকে মারধর করে থানায় সোপর্দ করা হয়েছে। এ সময় সিদ্দিকের পরনের কাপড় ছিঁড়ে ফেলা হয়। বিজ্ঞাপন এ নিয়ে এবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন। বৃহস্পতিবার (১ মে) ফেসবুকে আইডিতে স্ট্যাটাস দেন তিনি। শরাফ আহমেদ জীবন ফেসবুকে লিখেন, সব পরিবর্তন ভালো না! কিছু কিছু পরিবর্তন মানুষকে ধ্বংস করে দেয়। ধরেন, যদি সিদ্দিকের কথাই বলি, অভিনেতা সিদ্দিকুর রহমান। আমার সঙ্গে অভিনেতা হওয়ার আগে থেকেই পরিচয় ছিল। আমার ডিরেকশনে কাজও হলো বেশ কটা। তার মধ্যে ‘চৌধুরী সাহেবের ফ্রি অফার’ অন্যতম। ওই সময় বেশ জনপ্রিয় হয়েছিল। বিজ্ঞাপন তিনি আরও বলেন, সিদ্দিক এক সময়, কমেডি আর এক ধরনের ভাড়ামির মিশেলে বেশ জনপ্রিয়তাও অর্জন করেছিল। তার এই জনপ্রিয়তাই এক সময় কাল হয়ে দাঁড়ালো। সে আরও লোভী হয়ে উঠল। তার অনেক টাকা, পাওয়ার লাগবে। সে রাজনিতীর মতো সহজ পেশায় নিজেকে নিয়োগ করল। এর পরের ঘটনা আমাদের সবারই মোটামু...
Comments
Post a Comment