Skip to main content

জমি কিনতে গিয়ে ফেরা হলো না সাবিহার

 জমি কিনতে গিয়ে ফেরা হলো না সাবিহার


নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোটরসাইকেলে যাত্রীবাহী বাসের ধাক্কায় অফিস কলিগসহ এক নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে তার শিশু। ওই নারী অফিস কলিগকে নিয়ে জমি কেনার উদ্দেশ্যে বের হয়েছিলেন।


শনিবার (২৬ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে ওই নারীকে পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


নিহতরা হলেন- সাবিহা চৌধুরী (৩৭) ও সহকর্মী জাহাঙ্গীর হোসেন মিলন। এ ঘটনায় সাবিহার ছেলে সিফাত চৌধুরী (১১) আহত হয়েছে।


ওই নারীকে হাসপতালে নিয়ে আসা পথচারী মিন্টু মিয়া বলেন, ‘বিকেল ৪টার দিকে সাবিহা ও তার ছেলেকে নিয়ে তারাবো বিশ্বরোড ডেমড়া ব্রিজের কাছ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন জাহাঙ্গীর হোসেন। এ সময় গাউছিয়া পরিবহণের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে চালক ঘটনাস্থলেই জাহাঙ্গীর মারা যায়। আর আহত হন ওই নারী ও তার ছেলে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগকে নিয়ে গেলে চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন। শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন আছে।’


খবর পেয়ে হাসপাতালে আসে মৃত সাবিহার পরিবার। সাবিহার খালা রাশেদা আক্তার জানান, সাবিহার বাড়ি রূপগঞ্জ বরাবো কামাল নগর এলাকায়। তার বাবার নাম শাজাহান চৌধুরী। সাবিহা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে অফিস সহকারীর চাকরি করতেন। থাকতেন মতিঝিল এজিবি কলোনিতে। সাবিহার দুই ছেলে বরাবোতে তার নানীর কাছে থাকে।


তিনি বলেন, ‘আজ অফিস বন্ধ থাকায় তার বাবার বাড়িতে গিয়েছিল সাবিহা। সেখানে সাবিহা তার অফিস কলিগ ও ছেলে সিফাতকে নিয়ে জায়গা কেনার উদ্দেশ্যে বের হয়েছিল। তার অফিস কলিগের নাম জাহাঙ্গীর হোসেন মিলন। জানতে পেরেছি তিনি ঘটনাস্থলে মারা গেছেন। আহত সিফাত বরাবো একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ে।’


বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহটি মর্গে রাখা হয়েছে। আহত শিশুটির মাথায় আঘাত রয়েছে। এছাড়া তার বাম পা ভেঙে গেছে।’



Comments

Popular posts from this blog

অভিনেতা সিদ্দিককে নিয়ে নির্মাতা জীবনের বিস্ফোরক মন্তব্য

অভিনেতা সিদ্দিককে নিয়ে নির্মাতা জীবনের বিস্ফোরক মন্তব্য টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রাহমান। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৪টার পরে রাজধানী ঢাকার কাকরাইল এলাকায় তাকে মারধর করে থানায় সোপর্দ করা হয়েছে। এ সময় সিদ্দিকের পরনের কাপড় ছিঁড়ে ফেলা হয়।   বিজ্ঞাপন এ নিয়ে এবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন। বৃহস্পতিবার (১ মে) ফেসবুকে আইডিতে স্ট্যাটাস দেন তিনি।  শরাফ আহমেদ জীবন ফেসবুকে লিখেন, সব পরিবর্তন ভালো না! কিছু কিছু পরিবর্তন মানুষকে ধ্বংস করে দেয়। ধরেন, যদি সিদ্দিকের কথাই বলি, অভিনেতা সিদ্দিকুর রহমান। আমার সঙ্গে অভিনেতা হওয়ার আগে থেকেই পরিচয় ছিল। আমার ডিরেকশনে কাজও হলো বেশ কটা। তার মধ্যে ‘চৌধুরী সাহেবের ফ্রি অফার’ অন্যতম। ওই সময় বেশ জনপ্রিয় হয়েছিল।  বিজ্ঞাপন তিনি আরও বলেন, সিদ্দিক এক সময়, কমেডি আর এক ধরনের ভাড়ামির মিশেলে বেশ জনপ্রিয়তাও অর্জন করেছিল। তার এই জনপ্রিয়তাই এক সময় কাল হয়ে দাঁড়ালো। সে আরও লোভী হয়ে উঠল। তার অনেক টাকা, পাওয়ার লাগবে। সে রাজনিতীর মতো সহজ পেশায় নিজেকে নিয়োগ করল। এর পরের ঘটনা আমাদের সবারই মোটামু...

বড় সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, উচ্চতর গ্রেড পাবেন যারা

বড় সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, উচ্চতর গ্রেড পাবেন যারা সরকারি চাকরিজীবীদের মধ্যে টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রায় ১৫ লাখ কর্মকর্তা ও কর্মচারী এ সুবিধা পাবেন। বুধবার (৩০ এপ্রিল) সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দে ন। এর আগে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে চাকরিজীবীদের স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর গ্রেড পাওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের দেওয়া আদেশ অবৈধ ঘোষণা করেছিলেন হাইকোর্ট। সংক্ষুব্ধ চাকরিজীবীদের এই আদেশ সংক্রান্ত এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতেই হাইকোর্ট এ রায় দিয়েছিলেন। পরিপত্রে আরও উল্লেখ করা হয়, সরকারি কর্মচারীদের প্রদত্ত এসব আর্থিক সুবিধা কোনোক্রমেই ২০১৫ সালের ১৫ ডিসেম্বরের আগে দেয়া হবে না। পরবর্তীতে পরিপত্রের এ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন সংক্ষুব্ধ সরকারি চাকরিজীবীরা। সরকারি চাকরিতে নিচের স্তরের কর্মচারীদের পদোন্নতির সুযোগ সীমিত

হাসিনার কেবিন ক্রু খালেদা জিয়ার ফ্লাইটে! যা ঘটল

  হাসিনার কেবিন ক্রু খালেদা জিয়ার ফ্লাইটে! যা ঘটল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডন থেকে দেশে ফেরার কথা রয়েছে। ওই ফ্লাইটে দায়িত্ব পালনের কথা থাকলেও মধ্যরাতে সরিয়ে দেওয়া হয়েছে দুই কেবিন ক্রুকে। তারা হলেন–আল কুবরুন নাহার কসমিক ও মো. কামরুল ইসলাম বিপোন। বিমান সূত্র জানায়, নিরাপত্তাজনিত শঙ্কা ও রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ২০২ ফ্লাইটটি। ফ্লাইটে খালেদা জিয়াসহ তার পরিবারের সদস্য ও বিএনপির শীর্ষ নেতারা থাকবেন। আগাম প্রস্তুতি হিসেবে শুক্রবার দুপুরে ওই ফ্লাইটে চিফ পার্সার নিশি, ফ্লাইট পার্সার আল কুবরুন নাহার কসমিক, ফ্লাইট পার্সার মো. কামরুল ইসলাম বিপোন এবং জুনিয়র পার্সার রিফাজের নাম চূড়ান্ত করে বিমানের ফ্লাইট সার্ভিস বিভাগের সংশ্লিষ্ট ইউনিট। তবে গোয়েন্দা তথ্যে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ভিআইপি যাত্রীর নিরাপত্তার সম্ভাব্য ঝুঁকির কথা উঠে আসায় শুক্রবার মধ্যরাতে তাৎক্ষণিক সিদ...