নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে জাহিদুলের জানাজা, ছাত্রদলের বিক্ষোভ মিছিল
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৭: ১৭
ফলো করুন
জাহিদুল ইসলামকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী ছাত্রদল
জাহিদুল ইসলামকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী ছাত্রদলছবি: প্রথম আলো
রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ রোববার বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এই কর্মসূচি পালন করে তারা। দুপুর সাড়ে ১২টার দিকে কার্যালয়ের সামনে জাহিদুলের জানাজা অনুষ্ঠিত হয়।
ছাত্রদলের দাবি জাহিদুল ইসলাম তাদের সংগঠনের সক্রিয় কর্মী ছিলেন।
গতকাল শনিবার বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে ‘ইঙ্গিতপূর্ণ’ হাসাহাসিকে কেন্দ্র করে জাহিদুল ইসলামকে হত্যা করা হয়েছে

Comments
Post a Comment